বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রসিকিউটর মোহাম্মদ আলী বরখাস্ত

অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক

গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের জন্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠান।

প্রধান প্রসিকিউটরের দফতর থেকে পাঠানো চিঠিতে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিচারাধীন মামলার একজন আসামির জামিনপ্রাপ্তির বিষয়ে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়।

এর আগে ট্রাইব্যুনালের সকল মামলা পরিচালনা থেকে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে প্রত্যাহার করা হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়।

ওই চিঠিতে বলা হয়, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আল-বদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।

বিভিন্ন সময়ে প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে সাভারে জমি দখলসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। এ ছাড়া ২০১৪ সালে প্রসিকিউটর তুরিন আফরোজের সঙ্গে মোহাম্মদ আলীর বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছিল। ওই সময় তুরিন আফরোজ মোহাম্মদ আলীর বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর বরাবর আবেদন জানান। প্রসিকিউটর মোহাম্মদ আলীও তুরিন আফরোজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে আবেদন জানান।

তুরিন আফরোজ ও মোহাম্মদ আলী পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন। বিষয়টি শেষ পর্যন্ত আইনমন্ত্রী পর্যন্ত গড়ায়।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী এর আগে ট্রাইব্যুনালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার দ্বায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে