শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক তরুণীকে নিয়ে টানা হেঁচড়া করছে দুই তরুণ

ঘটনাটা চাঁদপুর লঞ্চঘাটের। ভোর বেলা এক তরুণীকে নিয়ে টানা হেঁচড়া করছেন দুই তরুণ। দুইজনই তরুণীকে নিজের স্ত্রী বলে দাবি করছেন। এক পর্যায়ে তরুণীর হাত ছেড়ে দিয়ে দুজনে লিপ্ত হয় মল্লযুদ্ধে। বেশ কিছুক্ষণ ধরে চলে সে যুদ্ধ। এরমধ্যে লোকজন এসে ঘিরে ধরে দৃশ্য উপভোগ করতে থাকে।

খবর পায় নৌ পুলিশ সদস্যরা। দেখতে চায় তাদের বিয়ের কাগজপত্র। কিন্তু কেউই দেখাতে পারে না কাবিননাম। অবশেষে তাদের তিনজনকেই পাঠানো হয় কারাগারে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টায় চাঁদপুর লঞ্চঘাটে এ দৃশ্য দেখা গেছে।

গৃহবধূর নাম খাদিজা বেগম(২৩)। তিনি বরিশালের বাসিন্দা। স্বামী দাবি করা দুজন তরুণ হলেন- তোফায়েল ও শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের তিনজনকেই কারাগারে পাঠানো হয়।

সূত্রমতে, বছর সাতেক আগে খাদিজার সঙ্গে বিয়ে হয় শহীদুল ইসলামের। তাদের সংসারে রয়েছে তিন বছরের একটি মেয়ে। তবে উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে শহিদুল তার মেয়েকে নিজের কাছে রেখে স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।

গত দুই বছর ধরে স্ত্রীর কোনো খোঁজ-খবর না নেয়ায় খাদিজা তার স্বামী শহিদুলকে তালাকনামা পাঠিয়ে দেন। এরপর তোফায়েল নামে আরেকজনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে খাদিজা ও তোফায়েল বরিশাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে এসে পৌঁছালে হঠাৎ দেখা হয়ে যায় আগের স্বামী শহিদুল ইসলামের সঙ্গে। তখন শহিদুল তার স্ত্রী দাবি করে খাদিজাকে তার সঙ্গে যাওয়ার জন্য টানা-হেঁচড়া শুরু করে। এতে বাধা দেন খাদিজার বর্তমান স্বামী তোফায়েল। শুরু হয় হাতাহাতি।

এক পর্যায়ে খবর পেয়ে নৌ পুলিশ তাদের ৩ জনকেই আটক করে চাঁদপুর মডেল থানায় পাঠায়। মডেল থানা পুলিশ তাদের বিয়ের কাগজপত্র দেখতে চায়। কিন্তু কেউই তা দেখাতে না পারায় পুলিশ তাদের আদালতে পাঠিয়ে দেয়। পরে আদালত তাদের ৩ জনকেই কারাগারে পাঠায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত