প্রিন্সিপালের শিশুপুত্র অপহরণ, ৩০ লাখ টাকা দাবি
দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে আবতাহি নামে ৪ বছরের এক শিশুকে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহৃত শিশুটি হাকিমপুর মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আলহাজ্ব মামুনুর রশিদ আজাদ এর একমাত্র শিশু সন্তান।
মঙ্গলবার সকালে নিখোঁজ শিশুটির অভিভাবকের কাছে মুঠো ফোনে ম্যাসেজের মাধ্যমে এ মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
পরিবার জানায়, গতকাল সোমবার সকাল ১১টার দিকে হাকিমপুর মুহাড়াপাড়ার নিজ বাড়ির বারান্দায় একাএকা খেলাধুলার সময় অপহৃত হয় আবতাহি।
অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি করেন প্রিন্সিপাল অধ্যাপক আলহাজ্ব মামুনুর রশিদ আজাদ।
পরে আজ মঙ্গলবার সকালে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মোবাইল ফোনে ম্যাসেজ দিয়েছে অপহরণকারীরা।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) ইমরানুল কবির জানান, যে মোবাইল থেকে মেসেজ পাঠানো হয়েছে তা এখন বন্ধ আছে। নাম্বারটি ট্রেস (শনাক্ত) করার চেষ্টা করছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













