বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন

চট্টগ্রামে স্ত্রী ও তার কথিত প্রেমিকের হাতে খুন হলেন ইলেকট্রিক মিস্ত্রি স্বামী আবদুল বাতেন ওরফে খোকন (৩৪)।

শনিবার ভোরে নগরীর হালিশহর থানার বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ চার সন্তানের জননী স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও তার কথিত প্রেমিক আলাউদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত খোকন একজন ইলেকট্রিক মিস্ত্রি। সাবেক স্বামীর দুই সন্তানসহ জেসমিনকে বিয়ে করেন তিনি। খোকনের সংসারে জন্ম হয় আরও দুই সন্তান।

জেসমিন এরই মধ্যে আলাউদ্দিন নামে আরেক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে বাসায় ফিরে খোকন তার স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এনিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে জেসমিন ও তার কথিত প্রেমিক আলাউদ্দিন মিলে খোকনকে মারধর করে। এক পর্যায়ে বাতেনের অণ্ডকোষ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে।

এ ঘটনায় খোকনের বাবা বাদী হয়ে হালিশহর থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেফতার দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে আদালতে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’