প্রেমিকা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে দিলো প্রেমিক…


এক লম্পট কর্তৃক পাহাড়ী এলাকায় প্রেমিকাকে জোর পূর্বক ধর্ষন ও তার ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়া নিয়ে হবিগঞ্জের উপজেলা চুনারুঘাটের সর্বত্র চলছে তোলপাড়। এদিকে ধর্ষিতা এই ছাত্রীটি লোকলজ্জার ভয়ে যে কোন সময় আত্মহত্যার পথ বেছে নিতে পারে এমন আশংকায় সংশ্লিস্ট পরিবারের সদস্যরা রয়েছে চরম উৎকিন্ঠত।
জানা যায়, ওই উপজেলাধীন শ্রীকুঠা গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র সোহান মিয়া (২২) এর সাথে সম্প্রতি পরিচয় ঘটে একই উপজেলার এক জনৈক ছাত্রী। এক পর্যায়ে উভয়ের মাঝে গড়ে উঠে প্রেমের সর্ম্পক। এরই সুবাধে কয়েক দিন আগে বেড়ানোর কথা বলে লম্পট প্রেমিক সোহান তার প্রেমিকাকে নিয়ে যায় পাহাড়ী এলাকা বেষ্টিত চুনারুঘাটের সাতছড়ির জাতীয় উদ্যানের গহীন অরন্যে। সেখানে প্রেমিকার ওপর চালায় জোর পূর্বক শারিরিক নির্যাতন। প্রেমিকাকে ধর্ষন করে। এ সময় গোপনে এই ধর্ষনের ভিডিও চিত্র ধারন করা হয়।
বিষয়টি কাউকে বললে ভিডিও চিত্র প্রকাশেরও হুমকিও দেয় সোহান। কিন্তু সোহান নিজেই এই ভিডিও চিত্র সর্বত্র ছড়িয়ে দেবার কথা বলে প্রেমিকার কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে। এদিকে সোহান তার কথা না রেখে বরং ধর্ষনের ভিডিও চিত্রটি ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এমনকি এই চিত্রটি নাকি গুটি কয়েক প্রশাসনিক কর্মকর্তাদের হাতেও পৌছে দেয়া হয়।
এ ঘটনায় সংশ্লিস্ট ছাত্রী ও তার পরিবার এক ঘরে হয়ে পড়ার পাশাপাশি এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এদিকে এই ভিডিও চিত্র প্রকাশের কারনে সংশ্লিস্ট গ্রামসহ পুরো উপজেলাবাসী লম্পট প্রেমিক সোহানকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। তবে পুলিশ বলছে, এই বিষয়ে এখনও কোন অভিযোগ না পাওয়ায় তারা ব্যবস্থা নিতে পারছেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













