প্রেমিকের বিরুদ্ধে অন্তঃসত্তা প্রেমিকার মামলা


দিনাজপুরের খানসামা উপজেলা এলাকার পল্লীতে প্রতারক প্রেমিকের অবৈধ মেলামেশায় প্রেমিকের অন্তঃসত্তা হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহার থেকে জানা যায়, দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের গুলিয়ারা গ্রামের অশ্বনি কুমার রায়ের কন্যা কাচিনীয়া আদর্শ মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী ধরিত্রী রায় (১৮) কে একই গ্রামের নরেন্দ্র নাথের পুত্র গোপার চন্দ্র রায় (২৫) দীর্ঘদিন দরে বিয়ের প্রস্তাবসহ ধরিত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সত্তিত্ব হননের চেষ্টা করে আসছিল।
সম্প্রতি প্রতারক প্রেমিক ধরিত্রীর পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় ধরিত্রীর বাড়িতে প্রবেশ করে। এসময় ধরিত্রী ঘরের মধ্যে বই পড়ছিল। এই মূর্হুতে প্রেমিক গোপাল ধরিত্রীকে জোর করে ধর্ষণ করে ঘটনাস্থল ত্যাগ করেন। ধরিত্রী বিষয়টি তার মাকে জানালে তার বাবা ছেলের পিতা নরেন্দ্র নাথকে জানালে সে ক্ষিপ্ত হয়ে কন্যার পিতাকে বিভিন্ন হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয় এবং ঘটনার কথা অস্বীকার করেন।
ওদিকে ধরিত্রী অন্তঃসত্তা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। ঘটনার এক পর্যায়ে প্রতারক প্রেমিক ধরিত্রীর সাথে তার সম্পর্কের কথা অস্বীকার ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ধরিত্রী গত ২৬ অক্টোবর দিনাজপুর জেলা নারী ও শিশু নির্য়াতন দমন আইন ২০০০(সংশোধিত/৩) ধারায় ৯(১)/৩০ তদসহ ৫০৬ দন্ডবিধি আইনে একটি মামলা দায়ের করেন ও যার নং ১৮।
এদিকে, মামলার ১৫দিন অতিবাহিত হলেও পুলিশ প্রতারক প্রেমিমকে আটক করছে না বলে বাদিনীর অভিযোগ। কলেজ পড়ুয়া ধরিত্রীর অন্তঃসত্তার বিষয়টি এলাকার আলোড়ন সৃষ্টি করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













