শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ, ৯ জনের বিরুদ্ধে মামলা

অপহরণের পর ধর্ষণ-মারপিট এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগে নয়জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছে এক তরুণী (২৩)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কালারবাড়ি গ্রামে। তিনি সাভার পৌর এলাকার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় ভাড়া থাকেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় আসামীরা হলেন আড়াপাড়া এলাকার বাসিন্দা অনিল তাম্বলীর ছেলে গৌতম তাম্বলী (৩২), শাহনাজ (৩৩), আড়াপাড়া এলাকার বাসিন্দা মিলন (৩৫) ও ওমর ফারুক (৩২) , মো: রাজু খান (৪২), শফিকুল ইসলাম রনি (৪১), খোকন (৩৫), রনি প্রিন্স (৩৭) ও মো: রাজা দেওয়ান (২৮)।

অভিযোগপত্রে বলা হয়, আড়াপাড়া মহল্লার বাসিন্দা অনিল তাম্বলীর ছেলে গৌতম তাম্বলী ওই তরুণীকে রাস্তা-ঘাটে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তাকে অপহরণের পর ধর্ষণ করে। তার সঙ্গী মিলন ও ওমর ফারুক সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও চিত্র ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে ওই তরুণীকে মারধর করে এবং তাকে মেরে ফেলে লাশ গুম করারও হুমকি দেয়।

বুধবার রাতে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। পরে রাতেই মামলা করেন ওই তরুণী। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয় ।

ঘটনার সত্যতা স্বীকার করে সাভার মডেল থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সালাম বলেন, আসামীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী