সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমের ফাঁদে এক হতভাগীর সর্বনাশ, বিচারের আশায় দ্বারে বাবা মা

২০ বছর বয়সী এই হতভাগ্য মেয়েটি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের। ওই ইউনিয়নেরই গোয়াখোলা গ্রামের খলিল শিকদারের ছেলে ইলেক্ট্রিক্স মিস্ত্রী মোসলেহ উদ্দিন শিকদার (২২) প্রায় ১ বছর আগে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে। এবং বিয়ের প্রলোভনে গড়ে তোলে শারীরিক সম্পর্ক। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্তা হয়ে পড়ে। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছে না মেয়ের পরিবার।

এ অবস্থায় থাকলে মোসলেহ উদ্দিন তার পরিবারকে বিয়েতে রাজি করাতে পারবেন বলে মেয়েটিকে আশ্বাস দেয়। ৫ মাস পার হয়ে গেলেও মেয়েটিকে বিয়ে না করায় বাধ্য হয়ে মেয়ের পরিবার অন্তঃসত্তার বিষয়টি
মোসলেহ উদ্দিনের পরিবারকে জানান।

মোসলেহ উদ্দিনের পরিবার বিয়ের ব্যবস্থা না করে উল্টো মেয়েটির পরিবারকে পেটের বাচ্চা ফেলে দেওয়ার জন্য স্থানীয় সালিশের মাধ্যমে প্রথমে ২ হাজার টাকা দেওয়ার জন্য প্রস্তাব দেয়। মেয়েটির পরিবার রাজি না হয়ে মোসলেহ উদ্দিনের চাচা ওই ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু শিকদারকে জানান।

চেয়ারম্যান মিন্টু শিকদার স্থানীয় সোনামিয়াকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেন। সোনা মিয়াও ছেলের পক্ষ হয়ে বাচ্চা নষ্ট করার জন্য ৫০ হাজার টাকা মেয়ের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চান।

স্থানীয়দের ধারণা, মোসলেহ উদ্দিন ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু শিকদারের চাচাতো ভাতিজা হওয়ার কারণে সঠিক বিচার পাচ্ছে না। বরং স্থানীয় প্রভাবশালীদের দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

মেয়ের মা কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরীব বলে আমার মেয়ের সর্বনাশ করে এখন মোসলেহ উদ্দিনের পরিবার মেনে নিতে চাইছে না। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

মেয়েটির চাচি বলেন, ‘আমরা স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গেছিলাম। চেয়ারম্যান সোনামিয়া শিকদারকে বিষয়টি মীমাংসার জন্য দায়িত্ব দিয়েছে। সোনামিয়া শিকদার বাচ্চা নষ্ট করার জন্য আমাদের টাকা দেয়ার প্রস্তাব করেছে। আমরা তাতে রাজি হইনি। আমরা আমাদের মেয়ে ও তার গর্ভের বাচ্চার অধিকার চাই।’

দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু শিকদার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আমার কাছে লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসলে ব্যবস্থা নেব।’ গোসাইরহাট সার্কেল এএসপি সুমন দেব বলেন, ‘মেয়েটির পরিবার আমার কাছে আসলে থানায় মামলা করার জন্য পরামর্শ দিয়েছি। থানায় মামলা হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী