শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমে ব্যর্থ হয়ে ঘুমের ট্যাবলেট খেলো প্রেমিক: অতঃপর…

প্রেমে ব্যর্থ হয়ে ঘুমের ট্যাবলেট সেবন করে সিরাজগঞ্জে শরীফ আহম্মেদ (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার রাত ৯ টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শরীফ আহম্মেদ রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা ও বেষ্ট ইন ব্র্যান্ড নামে কসমেটিক্স কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে সিরাজগঞ্জে কর্মরত ছিলেন।

সদর থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, শরীফ মাছুমপুর মহল্লার কামরুলের ম্যাচে থাকতো। তার সাথে কোকাকোলা কোম্পানীর বিক্রয় প্রতিনিধি জিয়াউল হাসান থাকতেন। শনিবার রাতে সে ঘুমোতে যায়। রবিববার সকালে জিয়াউল হাসান শরীফকে ঘুমন্ত অবস্থায় রেখে তার কর্মস্থলে যায়। রাত সাড়ে ৮টার দিকে ম্যাচে ফিরে শরীফকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের সুরুতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়েই শরীফের মৃত্যু হয়েছে।

বেষ্ট ইন ব্র্যান্ড কোম্পানী সিরাজগঞ্জের ডিলার মোস্তাফিজুর রহমান জানান, সিরাজগঞ্জ শহরের মাছুমপুর উকিলপাড়া এলাকায় কামরুলের ম্যাচে শরীফ ও কোকোকোলা কোম্পানীর বিক্রয় প্রতিনিধি বসবাস করতেন। শরীফের সাথে বগুড়ার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মোবাইলে প্রেমিকার সাথে

নিয়মিত কথা বলতো। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় শরীফকে কিছুটা বিমর্ষ দেখা যায়। এ জন্যই এমন ঘটনা ঘটতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত