প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে যা করল বখাটে
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরগঞ্জে স্মৃতি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছে তৌহিদ নামে এক বখাটে যুবক।
আজ সোমবার সকালে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। স্মৃতিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে অশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলার শিকার স্মৃতি নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অনেকদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে ওই বখাটে যুবক স্মৃতিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলো। এতে স্মৃতির সাড়া মিলছিল না। আজ সকালেও স্কুলে যাওয়ার সময় পথ আগলে প্রেমের প্রস্তাব দেয় তৌহিদ। এতে সাড়া না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে দা দিয়ে কুপিয়ে স্মৃতিকে হত্যার চেষ্টা চালায় সে। এ সময় স্মৃতির আর্তচিকিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তৌহিদ পালিয়ে যায়।
পরে স্মৃতিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের সামনের কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারী যুবক তৌহিদকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া মামুন নামে তৌহিদের এক সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













