ফরিদপুরে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ


ফরিদপুরের সদরপুর উপজেলায় বাড়ি থেকে উঠিয়ে নিয়ে ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৪) গণধর্ষণ করেছে কয়েকজন যুবক।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার ধর্ষিতার বাবা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন- দোপ আকোট গ্রামের বাদশা কাজীর ছেলে বাবু কাজী (২১), মজনু মুন্সীর ছেলে ফারুক মুন্সী (১৮) ও মান্না কাজীর ছেলে সাখাওয়াত কাজীসহ (২২)।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ওঁৎপেতে থাকা বাবু, ফারুক ও মান্না সাখাওয়াতসহ কয়েকজন ওই ছাত্রীকে মুখ বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
মেয়ের পরিবার ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর ভোররাত ৪টার দিকে বাড়ির সামনে রাস্তায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
পুলিশ ওই ছাত্রীর ১৬১ ধারায় জবানবন্দি রের্কড করে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সদরপুর থানার ওসি হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













