বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ফাও খেতে’ না দেয়ায় রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার হামলা

ফাও খেতে না দেয়ায় একটি রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর করেছে শাবি ছাত্রলীগের কয়েকজন কর্মী। তাদের মারপিটে আহত হয়েছেন রেস্টুরেন্টের দুই কর্মচারী।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত গোলাপী রেস্টুরেন্টে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন – আলমগীর হোসেন ও মুস্তাকিম আহমেদ। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন রাজুসহ ৫-৬ ছাত্রলীগ সদস্য এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া হোসেন।

তিনি জানান, এরা সাধারণত বাকি খেয়ে টাকা দেয় না। শুধু ফাও খেয়ে যায়। শনিবার সন্ধ্যায় তারা ফাও খেতে রেস্টুরেন্টে আসে। কিন্তু আজকে ফাও খেতে না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে রেস্টুরেন্টে ভাংচুর করে। তাদের হামলায় আমার দুই কর্মচারী গুরুতর আহত হয়েছে।

এ ব্যাপারে মোশারফ হোসেন রাজুকে কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, সে আমার গ্রুপের রাজু নয়। সে অন্য কোনো রাজু হতে পারে।

তবে পরক্ষণেই তিনি বলেন, একটু ঝামেলা হয়েছিল। আমার সাথে ম্যানেজারের কথা হয়েছে। বিষয়টি মিটমাট হয়ে গেছে।

শাবির সহকারী প্রক্টর সামিউল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী