ফেনীতে দুই হাজার বোতল ফেনসিডিলসহ আটক ১
ফেনীতে দুই হাজার বোতল ফেনসিডিলসহ একজনকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে র্যাব-৭।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে আজ শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬- ১৫৯৯) জব্দ করে ফেনীস্থ র্যাব-৭-এর অধীনে অস্থায়ী ক্যাম্পের সদস্যরা। এ সময় র্যাব সদস্যরা দুই হাজার বোতল ফেনসিডিলসহ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বরবটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রবিউল হোসেনকে আটক করে।
এ ব্যাপারে ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, এ ঘটনায় মিরসরাই থানায় মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













