ফের অশান্ত কাশ্মীর, সেনা-জঙ্গি গুলির লড়াই, ১ জওয়ান সহ নিহত ৩


ফের অশান্ত কাশ্মীর। আজ ভোর হতে না হতেই জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনা-জঙ্গির গুলির লড়াই বাঁধে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক জওয়ান। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২ জঙ্গিও।
পুলিস জানিয়েছে, ১৩ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-র কাছে খবর ছিল জঙ্গিদের গতিবিধি সম্পর্কে। সেই মত গতকাল রাতেই মানজপোরা গ্রাম ঘিরে ফেলে জওয়ানরা। ভারতীয় সেনার অস্তিত্ব টের পেতেই, বিপদ বুঝে গুলি চালাতে করে জঙ্গিরা।
পাল্টা জবাব দেয় জওয়ানরা। তখনই নিহত হয় দুই জঙ্গি। এই মুহূর্তে গুলির লড়াই থামলেও তল্লাশি অভিযান জারি রয়েছে।
অন্যদিকে, বারামুলার তুজ্জর গ্রামের একটি বাড়িতেও এক জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে খবর পায় সেনা। সেই বাড়িটিও ঘিরে ফেলে জওয়ানরা। সেখানেও গুলির লড়াই চলছে বলে খবর।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













