ফের ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ
ফের ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে নৃশংস নির্যাতনের বলি দশম শ্রেণির ছাত্রী। এক যুবককে গ্রেফতার করেছে পুলিস।
কামদুনির পর কাকদ্বীপ। আবার দুষ্কৃতীর নির্যাতনের শিকার ছাত্রী। শুক্রবার টিউশন থেকে ফেরার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে দুষ্কৃতীরা। শনিবার ভোররাতে তার ক্ষতবিক্ষত দেহ মেলে কাকদ্বীপের একটি পুকুরে।
ধর্ষণের এফআইআর নিতে টালবাহানার অভিযোগে কাঠগড়ায় কাকদ্বীপ থানার পুলিস। শনিবার ডায়মন্ডহারবার হাসপাতালে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সামনে ক্ষোভে ফেটে পড়ে মৃতার পরিবার।নৃশংস এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রীই বিরোধী দলনেতার টার্গেট।অভিযুক্ত গোপাল হাজরাকে গ্রেফতার করেছে পুলিস।
স্বজনদের হাহাকারে ভারী হচ্ছে কাকদ্বীপের বাতাস।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













