বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসওয়াশ কিনে না দেয়ায় গৃহবধূর আত্মহত্যা

আমার মিত্যু দাই না, যোন্ন কেউ’ (আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না)। জুতা ও ফেসওয়াশ কিনে না দেয়ায় স্বামীর ওপর অভিমান করে মৃত্যুর আগে নিজের হাতে এভাবেই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন নববধূ সোনিয়া আক্তার (২০)।

শুক্রবার রাতের কোনো এক সময় ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামের আলমগীর পেদার বাড়িতে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ছয় মাস আগে নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের বিঝারী গ্রামের মকবুল মোড়লের ছেলে জয়নাল মোড়লের (২৫) সঙ্গে একই উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাশ্বার গ্রামের রুহুল আমিন হাওলাদারের মেয়ে সোনিয়া আক্তারের বিয়ে হয়। তাদের সংসার ভালোই কাটছিলো।

শুক্রবার বিকেলে তারা স্বামী-স্ত্রী মিলে ডামুড্যা বাজারে কেনাকাটা করতে যান। কেনাকাটা করে সন্ধ্যায় বাড়ি ফিরলেও জুতা ও ফেসওয়াশ কিনে না দেয়ায় দুজনের মধ্যে ঝগড়া হয়। রাতে স্বামী জয়নাল ঘুমিয়ে পড়লে ঘরের কাঠের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোনিয়া।

পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে জয়নাল মোড়ল ডামুড্যা উপজেলার কনেশ্বর গ্রামের মাঝিরটেক আলমগীর পেদার বাড়িতে কাজের উদ্দেশ্যে আসেন। বিয়ের পর থেকেই সোনিয়া মাঝে মধ্যে এ বাড়িতে বেড়াতে আসতেন। গত বৃহস্পতিবার সোনিয়া তার বোন নূরজাহান বেগমকে নিয়ে আলমগীর পেদার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে। মেয়ের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’