বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে প্রতারণা: বিদেশীসহ গ্রেপ্তার ৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্ব করে প্রতারণার অভিযোগে এক বিদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম শাখা।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওজোমেনা ননসো মারভিন আইকে নামের একজন নাইজেরীয় রয়েছেন। অন্য চারজন হলেন সোনিয়া শারমীন, মোছা. নুসরাত জাহান, মোছা. জাহনা বেগম লাভলী ও মো. ঈদ্রিস আলী।

ডিবির উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার।

ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি কিছু আফ্রিকান নাগরিক বাংলাদেশে গার্মেন্টস ব্যবসার কথা বলে অনুপ্রবেশ করে। তারা নিজেদের ব্রিটিশ ও আমেরিকান পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে।

পরিচয়ের সূত্র ধরে পরে গিফট পাঠানোর নামে মেয়েদের ঠিকানা সংগ্রহ করে এবং পরবর্তী সময়ে বিদেশ থেকে পার্সেল এসেছে জানিয়ে টাকা পাঠানোর অনুরোধ জানায়। এ ছাড়া মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে নেকেট ছবির সাহায্যে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত