বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে প্রেম, হোটেলে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে মেয়েকে ব্ল্যাকমেল !… পড়ুন বিস্তারিত…

bangla sex

ফেসবুকে পরিচয়। তারপর প্রেম, একসঙ্গে সময় কাটানো, হোটেলে ঘনিষ্ঠ মুহূর্তে বিশ্বাস করে নিজেকে সমর্পণ। এই অবধি সব ঠিকই ছিল, কিন্তু প্রেমের মোহ কাটল, যখন এল ব্ল্যাকমেলের হুমকি। ঘনিষ্ঠ মুহূর্তের ক্যামেরাবন্দি ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চাইল প্রেমিক। পরিচিত ছকে এবার ই-দুনিয়ার অপরাধের শিকার হাওড়ার এক তরুণী।

দিনের পর দিন বাড়তে থাকে টাকার চাহিদা ৷ অবশেষে অপারগ হয়ে শ্যামপুর থানায় অভিযোগ দায়ের। গ্রেফতার হয় হলদিয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অভিযুক্ত রাজু গিরি। ই-দুনিয়ার হাত ধরে কাছাকাছি আসা আমতার বছর চব্বিশের তরুণী এবং হলদিয়া মেঘনাদ সাহা ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রাজু গিরির। অন্তরঙ্গ হয় সম্পর্ক। বাইরেও দেখা করেন দুজনে। শুরু হয় হোটেলে সময় কাটানো ।

সুযোগ কাজে লাগিয়ে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি মোবাইল বন্দি করে রাজু। তারপর অশ্লীল ছবি দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। লোকলজ্জার ভয়ে প্রথম প্রথম টাকার চাহিদা মেটাত তরুণী। একেকবার ৩০ হাজার টাকা দাবি করত রাজু। কিন্তু ক্রমাগত বাড়তে থাকে টাকার চাহিদা। টাকা মেটাতে না পারায় এবার শুরু হয় তরুণী ও তার রিবারকে উত্যক্ত করা।বিভিন্ন সময়ে মোবাইলে ও বাড়ির ফোনে বিরক্ত করত রাজু।পরিবারের লোক ফোন ধরলে চলত অকথ্য ভাষায় গালিগালাজ।

অত্যাচারের মাত্রা সহ্যসীমা ছাড়ালে তরুণীর পরিবার দ্বারস্থ হয় পুলিশের। অভিযোগ পেয়ে, বুধবার রাতে শ্যামপুরের মালঞ্চবেড়িয়ায় রাজুর বাড়ি থেকেই কীর্তিমান হবু ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রাজুর বিরুদ্ধে ৪১৭ প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ৩৭৬ ধর্ষণ, ৩৫৪(সি) শ্লীলতাহানি, ৫০৬ ভয় দেখানো- এই ধারাগুলিতে অভিযোগ দায়ের করা হয়েছে।ধৃত ছাত্রকে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয়। রাজু গিরিকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সাইবার ক্রাইমের এই চেনা ছকে বারবার প্রতারিত হচ্ছেন মহিলারা। এই নিয়ে হাজারও সচেতনতা যে এখনও বিশ বাঁও জলে, আমতার ঘটনা তা ফের একবার প্রমাণ করল।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী