বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে বন্ধুত্ব করে ধর্ষণ করে পালালো ‘ফেসবুক বন্ধু’!

ফেসবুকে বন্ধুত্ব করে ধর্ষণের শিকার হয়েছেন সদ্য এসএসসি পাস এক স্কুলছাত্রী (১৭)। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ অনুযায়ী ধর্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। সোমবার ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হয়েছেন ওই ছাত্রী।

কেরানীগঞ্জের চুনকুঠিয়া গার্লস স্কুল থেকে সদ্য এসএসসি পাস ওই ছাত্রী জানান, দুই মাস যাবত ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালের আইআর এর চতুর্থ বর্ষের এক ছাত্রের (মামলা না হওয়ায় নাম প্রকাশ করা হলো না) সঙ্গে তার সম্পর্ক হয়। গতকাল রবিবার টিএসসি মোড়ে ওই ছাত্রের সঙ্গে সে দেখা করে।

পরে সেখান থেকে তাকে ফুসলে রাত সাড়ে ৮টার দিকে দৈনিক বাংলা মোড়ের হোয়াং সি নামের একটি রেস্টুরেন্টের পাশের হোটেলের দোতালায় নিয়ে যায়। সেখানে তাকে রাতভর ধর্ষণ করে ওই ফেসবুক বন্ধু। পরে সকাল ১১টার দিকে তাকে টিএসসি এলাকায় নামিয়ে দিয়ে সে চম্পট দেয়।

পরে মেয়েটি বাসায় ফিরে তার বাবা আফজাল হোসেন বিষয়টি জানালে তাকে পরীক্ষা করানোর জন্য ঢামেকে ওসিসিতে নিয়ে যাওয়া হয়।

ওই ছাত্রীর বাবা বলেন, পরীক্ষা শেষে থানায় গিয়ে মামলা দায়ের করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে