ফেসবুকে বেলি ড্যান্সের ভিডিও আপলোড করে অধ্যাপক বিপদে


মিশরের এক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেসবুকে নিজের বেলি ড্যান্সের ভিডিও প্রকাশ করার পর তার চাকরি নিয়ে টানাটানি পড়েছে। খবর বিবিসির।
সুয়েজ কানাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক মোনা প্রিন্স যে ভিডিওটি আপলোড করেছিলেন সেটি ভাইরাল হয়েছে এবং বহু মানুষ সেটি শেয়ার করেছেন। এরপরই তার বিরুদ্ধে শুরু হয়েছে প্রবল সমালোচনা।
স্থানীয় সংবাদমাধ্যম খবর দিচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
তার পক্ষ সমর্থন করে কিছু বক্তব্য এলেও সমালোচকরা বলছেন, মোনা প্রিন্স বিশ্ববিদ্যালয় শিক্ষকের উপযুক্ত আচরণ করেননি।
সুয়েজ বিশ্ববিদ্যালয়ের একজন ডিন বলেছেন, মোনা প্রিন্স মিশরের সংস্কৃতি ও ঐতিহ্য বিরোধী কাজ করেছেন।
এই ভিডিও প্রকাশের পাশাপাশি নিয়মানুবর্তিতা, ক্লাসে উপস্থিতি এবং তার শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ইত্যাদি নিয়েও মোনা প্রিন্সের বিরুদ্ধে তদন্ত চলছে বলে তিনি জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মোনা প্রিন্স বলেন, তার ছাত্ররা পরীক্ষায় আসলে কেমন করে তার জন্য তাদের খাতা দেখলেই হয়।
ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘আমি কখনই হাসি, গান, নাচ আর আমার লেখালেখি থামাব না।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













