ফোনালাপের বিষয়ে কয়েক সপ্তাহ আগে থেকেই জানতেন ট্রাম্প


রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মাইকেল ফ্লিনের ফোনালাপের বিষয়ে কয়েক সপ্তাহ আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পাইসার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
স্পাইসার জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বিচার বিভাগ থেকে প্রেসিডেন্টকে জানানো হয়েছিল, ফ্লিন মার্কিন কর্মকর্তা এবং জনগণকে বিভ্রান্ত করছেন। সে সময় বিশ্বাস ভঙ্গের কারণে তিন সপ্তাহের মধ্যে ফ্লিনকে পদত্যাগ করতে বলা হয়। মঙ্গলবার নিজে থেকেই পদত্যাগ করেন ফ্লিন।
এই ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছিলেন রিপাবলিকানরা। মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল, এফবিআইয়ের কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রথম দিনেই ফ্লিনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।
এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প মাইকেল ফ্লিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং অস্থায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জেনারেল কিথ কেলগকে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই পদে আরো দুই জন সিআইএর সাবেক পরিচালক ডেভিড পেট্রেয়াস ও নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড এর কথা বিবেচনা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













