‘ফোন করতে পারেন, বিরক্তবোধ করি না’


চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেছেন, কেউ চাইলে ফোনে পুলিশকে তথ্য দিতে পারেন। নগর পুলিশের ফেসবুক পেজের মাধ্যমেও অপরাধের তথ্য দেওয়া যেতে পারে।
তিনি বলেন, তথ্য দেওয়ার জন্য রাত একটা, দুইটা ও তিনটা পর্যন্ত ফোন করতে পারেন। আমি কখনো বিরক্তবোধ করি না।
শনিবার কমিউনিটি পুলিশিং বায়েজিদ থানার আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনমূলক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ৭০ লাখ মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার কাঁধে। যিনি যত বড় অবস্থানে যাবে, তার দায়বদ্ধতা কিন্তু তত বেশী। তার জবাবদিহিতাও তত কঠিন। সে জায়গা থেকে যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা আমি করব।
তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশের প্রথম বিষয়টি হল অংশীদারিত্ব। আরেকটি বিষয় হল পুলিশের সঙ্গে জনগণের একটি সেতুবন্ধন রচনা করা। পুলিশ ও সমাজের প্রতিটি মানুষ মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের পরাস্ত করা যাবে না। সে জায়গা থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













