সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ায় গলায় ছুরি ধরে শিশুকে তিনদফা ধর্ষণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গলায় ছুরি ধরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) তিন দফায় ধর্ষণ করেছে মনতেজার রহমান মন্তে নামে এক লম্পট।

এ ঘটনায় গ্রাম্য মাতবররা মিমাংসার উদ্যোগ নিয়ে ব্যর্থ হলে শিশুটির বাবা শুক্রবার রাতে দুপচাঁচিয়া থানায় মন্তের বিরুদ্ধে মামলা করেছেন।

শনিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি।

জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার বেলাইল গ্রামের জনৈক ব্যক্তির শিশুকন্যা বেলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের পথে প্রতিবেশী আছের আলীর ঘরজামাই মন্তে শিশুটিকে উত্ত্যক্ত করে আসছিল।

গত ২৫ এপ্রিল মন্তে শিশুটিকে ফুসলিয়ে গ্রামের ইরামতি খাড়ির (জলাশয়) পাশে নিয়ে ধর্ষণ করে। চাকু ধরে তাকে এ ঘটনা কাউকে না জানাতে ভয় দেখায়। পরের দুই দিনও একইভাবে শিশুটিকে ধর্ষণ করা হয়।

তৃতীয় দিন বাড়িতে ফিরে ভিকটিম তার মাকে বিষয়টি জানায়। এর পর শিশুটির বাবা-মা বিষয়টি গ্রাম্য মাতবরদের জানান। তারা পুলিশের কাছে না গিয়ে মিমাংসার প্রস্তাব দেন।

মন্তে বাড়িতে গিয়ে শিশুর বাবা-মার কাছে ক্ষমা চায়। তখন মন্তেকে আটক করা হলেও সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

শুক্রবার রাতে বাবা শিশুকন্যাকে নিয়ে থানায় গিয়ে মন্তেসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে দুদিন ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে। তবে আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সকালে ভিকটিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী