বগুড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ


বগুড়ার ধুনট উপজেলায় মিলন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ধুনট থানা পুলিশ মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
মিলন মিয়া উপজেলার কালেরপাড়ার মতি মিয়ার ছেলে।
এ ঘটনায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের কথা বলে ওই ছাত্রীকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করেন মিলন। ২৫ ডিসেম্বর সকালে মেয়েটিকে কৌশলে বাবার বাড়ি পৌঁছে দিয়ে সটকে পড়েন তিনি।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়েটি বাদী হয়ে মিলন রহমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনার পর মিলন ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
আসামিদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













