বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ায় মিষ্টি খাওয়ানোর প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

বগুড়া শহরতলির হরিগাড়ি ইসলামপুর এলাকায় একটি মিষ্টির দোকানে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় হাফিজার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করেছে। বুধবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে তার ভুক্তভোগীর মা সদর থানায় মামলা করেছেন।

সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, স্বামীহারা এক নারী হরিগাড়ি ইসলামপুরে হাসান জুটমিলে শ্রমিকের কাজ করেন। বাকপ্রতিবন্ধী মেয়েকে নিয়ে মিলের ফ্যামিলি কোয়ার্টারে থাকেন তিনি।

কোয়ার্টারের কাছেই মনসুর আলীর ছেলে হাফিজার রহমানের মিষ্টির দোকান।

সোমবার রাতে ওই নারী জুটমিলে কাজ করার সময় হাফিজার রহমান বাকপ্রতিবন্ধী ওই কিশোরীকে মিষ্টি খাওয়ানোর প্রলোভনে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে।

মঙ্গলবার বিকালে ধর্ষণের কথা জানাজানি হলে তার মা সদর থানায় হাফিজার রহমানের বিরুদ্ধে মামলা করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি আরো জানান, ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বুধবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত