শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ায় সিসি ক্যামেরা লাগিয়ে চলছে জমজমাট মাদক ব্যবসা –

বগুড়া শহরের নামাজগড় এলাকায় বাড়ির বাইরে সিসি ক্যামেরা লাগিয়ে প্রকাশ্যে জমজমাট মাদক ব্যবসা চালাচ্ছিল চিহ্নিত মাদক বিক্রেতা রফিক রহমান (২৫)। অবশেষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তাকে আটক করেছে র‌্যাব।

বুধবার বেলা ১১ টায় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার তিনশ’ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করে সদর পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব-১২ এর একটি দল।একই সঙ্গে ৪টি সিসি ক্যামেরা, ১টি মনিটর এবং মাদক বিক্রির নগদ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

রফিক রহমান নামাগড় এলাকার বাবলু মন্ডলের ছেলে। সূত্র জানায়, মাদক বিক্রেতা রফিক রহমান দ্বিতল বাসভবনের নীচ তলার নিচে (আন্ডার গ্রাউন্ডে) অভিনব কায়দায় ফেনসিডিলগুলো রেখেছিল। তার এই বাড়ি সার্বক্ষণিক সিসি টিভি ক্যামরা দ্বারা পর্যবেক্ষণ করা হতো।

সূত্র আরও জানায়, র‌্যাব র‌্যাব- ১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী বগুড়ার ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান, পিএসসি এর নেতৃত্বে শহরের নামাজগড় গোরস্থান সংলগ্ন ট্রাক ট্রার্মিনাল এর উত্তর দিকে রফিক রহমান এর বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৩শ’ বোতল ফেনসিডিল, ৪টি সিটি টিভি ক্যামেরা, ১টি মনিটর ও মাদক বিক্রির নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, রফিক দীর্ঘদিন ধরে বাড়ির বাইরের সিসি ক্যামেরা লাগিয়ে প্রকাশ্যেই দাপটের সাথে মাদক ব্যবসা পরিচালনা করে আসলেও বগুড়া সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগ রয়েছে সদর থানার পুলিশের অসাধু কর্মকর্তাদের সঙ্গে গোপন সম্পর্কের কারণেই এতদিন এভাবে নির্বিঘ্নে মাদক ব্যবসা করেছে রফিক।

আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত