বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বগুড়ায় ১৬ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবা আটক

বগুড়ার শাজাহানপুরে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে এক বাবাকে আটক করেছে পুলিশ। আটক লম্পট বাবা উপজেলার সুজাবাদ পশ্চিম রাজধানীপাড়ার মৃত খয়বায় আলীর ছেলে কাঠমিস্ত্রি আব্দুল মোত্তালেব (৪৫)। মেয়ের মা জোবেদা বেগম রবিবার (২২ জানুয়ারি) বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

জোবেদা বেগম জানান, পূর্বের স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর প্রায় ১০-১২ বছর আগে প্রতিবেশী আব্দুল মোত্তালেবের সাথে তার বিয়ে হয়। তখন থেকেই দ্বিতীয় স্বামীর বাড়িতে ৩ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে বসবাস করে আসছে। বর্তমানে তার মেয়ের বয়স ১৫-১৬ বছর। একই বাড়িতে পাশাপাশি দু’টি ঘরের একটিতে স্বামী-স্ত্রী এবং অন্যঘরে মেয়ে থাকতো। মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ায় তার বিয়ের কথাবার্তা চলছে। এমতাবস্থায় শনিবার (২১ জানুয়ারি) রাতে মেয়ের চিৎকারে এগিয়ে গেলে তার স্বামীর অপকর্মের কথা ফাঁস হয়ে যায় এবং মেয়েটি তার উপর দীর্ঘদিনের নির্যাতনের কথা জানায়।

ভিকটিম মেয়েটি জানায়, তার সৎ বাবা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাকে কু-প্রস্তাব দিত এবং জোর-জবরদস্তি করতো। একপর্যায়ে গত বছর ১৬ই ডিসেম্বর রাত ১০টার দিকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ধর্ষণ করে। তার দুই দিন পরে আবারো তাকে ধর্ষণ করে। এরপর প্রায়ই তাকে কু-প্রস্তাব দিত। শুক্রবার রাত ১১টার দিকে আবারো তাকে ধর্ষণ করে। পরের দিন শনিবার রাতে আবারো তাকে কু-প্রস্তাব দিলে তাতে রাজি না হলে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে মা জোবেদা বেগম এগিয়ে এলে তার সৎ বাবা পালিয়ে যায়।

ঘটনা জানাজানি হলে স্থানীয় মানবাধিকার কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলামকে বিষয়টি জানায়। নির্বাহী অফিসার তাৎক্ষণিক থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিলে অভিযান চালিয়ে লম্পট আব্দুল মোত্তালেবকে আটক করে পুলিশ।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আব্দুল মোত্তালেবকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত