শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বন্ধুর ধর্ষণের ঘটনা লাইভ সম্প্রচার!

চোখের সামনে এক বন্ধুর যৌন হেনস্থা হতে দেখলে আর এক বন্ধুর স্বাভাবিক প্রতিক্রিয়া কী হওয়া উচিত্? ক্ষোভে ফে‌টে পড়া? বন্ধুকে বাঁচানোর চেষ্টা? কিন্তু সে সব কোনও কিছু না করে যদি বন্ধুর উপর যৌন হেনস্থার ছবি কেউ ভিডিও তুলে সরাসরি সম্প্রচার করে? সব ভাবনাকে ওলট পালট করে সেই অদ্ভুত নির্মম আচরণের সাক্ষি থাকল মার্কিন যুক্তরাষ্ট্র। ওহাইয়োর এক টিন এজার একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে বন্ধুর ধর্ষণের লাইভ স্ট্রিমিং করল!

১৮ বছরের মারিনা লোনিনা তার ১৭ বছরের বন্ধুর সঙ্গে কলম্বাসের বাসিন্দা ২৮ বছরের রেমন্ড গেটসের বাড়ি আড্ডা দিতে গিয়েছিল। সেখানেই মারিনার ১৭ বছরের সেই বন্ধুকে যৌন হেনস্থা করে গেটস। অভিযোগ, সেই নৃশংসতার লাইভ স্ট্রিমিং করে মারিনা।

এই ঘটনার আগের দিন নিগৃহীতার অজান্তেই তাঁর কিছু ব্যক্তিগত ছবি তোলে মারিনা ও গেটস। নিগৃহীতার এক বন্ধু সেই ছবি দেখতে পেয়েই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

গেটস এবং লোনিনা, দু’জনেই আপাতত পুলিশের হেফাজতে। তাদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও যৌন নৃশংসতার অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র-আনন্দবাজার পত্রিকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত