মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের প্রস্তাবঃ রাখাইনেই রোহিঙ্গাদের জন্য নিরাপদ এলাকা তৈরিতে

মায়ানমারের রাখাইন রাজ্যেই সেফ জোন বা নিরাপদ এলাকা তৈরি করার প্রস্তাব রেখেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ। আর ওই সেফ জোনগুলো বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন পরিচালনা করবে। রেডক্রসের আন্তর্জাতিক কমিটির মাধ্যমে মায়ানমার সরকারের কাছে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের দেয়া তথ্য অনুসারে, গত ২৫ আগস্ট থেকে সহিংসতা শুরু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মায়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ৪ লাখের মতো রোহিঙ্গা এর আগে থেকেই বাংলাদেশে বসবাস করছে। ফলে ছোট এই দেশের ওপর অতিরিক্ত এই জনগোষ্ঠীর চাপ খুব বেশি হয়ে পড়েছে।

তাই প্রতিনিয়ত নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢল থামাতে এবং নিজ দেশেই একটু নিরাপদ ঠাঁইয়ের ব্যবস্থা করে দেয়ার জন্য রেডক্রসের আন্তর্জাতিক কমিটির মাধ্যমে মায়ানমার সরকারের কাছে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

প্রস্তাবনায় বলা হয়েছে, মায়ানমারে রোহিঙ্গাদের মূল আবাসস্থল রাখাইন রাজ্যের তিনটি অঞ্চল সুরক্ষিত করে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ ও সহিংসতায় বাস্তুহারা রোহিঙ্গাদের সেখানে পুনর্বাসন করা হবে। এলাকাগুলো জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নজরদারিতে থাকবে।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, সেফ জোন তৈরির এই প্রস্তাবের পেছনে যুক্তি হলো, কোনো রোহিঙ্গা বাংলাদেশের ভেতর ঢুকতে পারবে না।

বাংলাদেশের পক্ষ থেকে এই অনুরোধ মায়ানমারের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে রেডক্রস।

তবে সংস্থাটি এ-ও বলেছে, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যা দুই দেশকে মিলে নিতে হবে।
মায়ানমারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাবে মায়ানমারের ইতিবাচক সাড়া দেয়ার সম্ভাবনা খুব কম। কেননা দেশটির সরকার রোহিঙ্গাদের তাদের নাগরিক বলেই স্বীকার করে না। তারা বরাবরই দাবি করে আসছে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী। তাই তাদেরকে মায়ানমারে রাখতে আগ্রহী নয় দেশটির সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প