সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাউফলে ৪র্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা !

পটুয়াখালীর বাউফল উপজেলার ঝিলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী (১২) ৩ সন্তানের জনক এক দুর্বৃত্তের পাশবিক নির্যাতনে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কিছু প্রভাবশালী বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ওই ছাত্রিকে প্রথমে পটুয়াখালী ও পরে বরিশাল নিয়ে গর্ভপাত করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সুখি নামের ছাত্রিটির বড় বোন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, ঝালকাঠী জেলার ফারুক (৪০) নামের এক ব্যাক্তি বাউফলের ঝিলনা গ্রামের মৃত আদম আলী মৃধার মেয়ে বিউটি বেগমকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই ভিন্ন ঘর তুলে বসবাস করছেন। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। একই এলাকার দিনমজুর আ: হকের বাড়িতে তার আসা যাওয়া ছিল। ৪ মাস আগে একদিন দিনমজুর আ: হক কাজ করতে ইটভাটায় এবং আ: হকের স্ত্রী কিস্তি দিতে কেন্দ্রে গেলে ঘরে একা থাকা আ: হকের ছোট কণ্যা ঝিলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রি (১২) কে ফারুক জোর করে ধর্ষন করে। এরপর থেকে ফারুক নিয়মিত ওই ছাত্রিটির সাথে মেলামেশা করতো।

এক পর্যায়ে ওই ছাত্রি অন্তঃসত্ত্বা হয়ে পরলে সে তার বড় বোন সুখিকে সকল ঘটনা খুলে বলে। এ ঘটনা কিছুটা জানা জানি হয়ে গেলে এক সপ্তাহ আগে স্থানীয় মোক্তার আলী ও লিটন নামের দুইজনের নেতৃত্বে শালিস-বৈঠকে ফারুকের কিছু টাকা জরিমানা করে সে টাকা দিয়ে ছাত্রিটির গর্ভপাত করানো সিদ্ধান্ত নেয়। এরপর ওই ছাত্রিকে পটুয়াখালী নেয়া হলেও সেখানে গর্ভপাত করাতে না পেরে আজ রবিবার সকালে বরিশাল নিয়ে যাওয়া হয়েছে বলে বড় বোন সুখি সাংবাদিকদের জানান।

এ বিষয়ে মোক্তার আলী শালিসির কথা স্বীকার করে আমাদের কণ্ঠস্বরকে জানান, বিষয়টি সম্পূর্ণ পারিবারিক, তাই শালিস করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে লিটন ও অভিযুক্ত ফারুককে পাওয়া যায়নি।

ঝিলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. আফরোজা বেগম আমাদের কণ্ঠস্বরকে জানান, ওই ছাত্রিটি ২০১৫ সালে ৪র্থ শ্রেণিতে ওঠার পর বেশিদিন স্কুলে আসেনি। এদিকে এ সংবাদ প্রকাশ না করার জন্য মোক্তার আলী সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি-ধামকিও দিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী