বাজারের ব্যাগে শিশু!
ঢাকার অদূরে আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রামের সেলিম মিয়ার বাড়ি থেকে ২ বছর ৬ মাস বয়সের এক শিশুকে বাজারের ব্যাগভর্তি অবস্থায় শোকেসের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ছেলেটির সৎ মায়ের ঘর থেকে তাকে উদ্ধার কর হয়।
শিশুটির বাবা সেলিম বলেন, আজ সকাল থেকে নিখোঁজ ছিল তার শিশু সন্তান আকাশ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি পর বিকেল সাড়ে ৩টায় সৎমায়ের ঘরে গোঙ্গানির শব্দ পান প্রতিবেশীরা। পরে ঘরে থাকা শোকেসের তালা ভেঙে বাজারের ব্যাগভর্তি অবস্থায় শিশু আকাশকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির সৎমা হত্যার উদ্দেশ্যেই শিশুটিকে শোকেসে ব্যাগভর্তি করে রাখতে পারে। বিষটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













