বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বান্ধবী পরিচয় দিয়ে গাড়ি-ডলার নিয়ে বাসায় বাসায় তরুণীর অভিনব প্রতারণা

বান্ধবী পরিচয় দিয়ে গাড়ি-ডলার নিয়ে বাসায় বাসায় তরুণীর অভিনব প্রতারণার কৌশল ফাঁস। ধরা খেয়ে এখন পুলিশের জালে। রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ১০৬ ভরি স্বর্ণালঙ্কার, ২০ লাখ টাকা ও ৮ লাখ টাকার সমপরিমাণ বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রতারক চক্রের সেই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১৮ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ৯ আগস্ট সাদিয়া ওরফে নদী ওরফে তানিয়া নামের এক তরুণীকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। ওই তরুণীর নামে উত্তরার পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ হিল কাফী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত কয়েক মাস ধরে উত্তরার বিভিন্ন বাসায় প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নেয়ার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে উত্তরার বিভিন্ন থানায় অভিযোগ করা হয়। এরপর পুলিশ তাকে খুঁজতে থাকে।

আবদুল্লাহ হিল কাফী বলেন, ৯ আগস্ট সাদিয়া ওরফে তানিয়াকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১৮ নম্বর বাসার দোতালার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১০৬ ভরি সোনার অলঙ্কার, ২০ লাখের বেশি টাকাসহ আরো বেশকিছু বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মূল্য ৭/৮ লাখ টাকা হতে পারে।

ওই ফ্ল্যাট থেকে পুরুষের মানিব্যাগ, নারীদের পার্স, সিম ও মেমোরি কার্ডও উদ্ধার করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, যেসব বয়স্ক বাবা-মায়ের ছেলে বা মেয়ে প্রবাসে থাকে সেইসব পরিবারে এ তরুণী কৌশলে গাড়ি ও নগদ ডলার নিয়ে প্রবেশ করেন। এরপর তানিয়া নিজেকে ওইসব প্রবাসী ছেলেমেয়েদের বাবা-মায়ের কাছে নিজেকে তাদের বান্ধবী পরিচয় দিয়ে থাকেন।

আবদুল্লাহ হিল কাফী বলেন, বয়স্ক বাবা-মাকে তিনি বলেন, আমিতো আপনাদের ছেলেমেয়েদের সঙ্গে লন্ডনে থাকি। আজকে আমার একটা বিয়ের দাওয়াত আছে শপিং করতে যাব। আমার কাছে কিছু ডলার আছে কিন্তু নগদ টাকা নেই। ডলারগুলো রেখে আমাকে নগদ কিছু টাকা দিন।

তিনি বলেন, এরপর যখন তারা আলমিরা খুলে টাকা আনতে যায় তখন সে সবকিছু খেয়াল করে। কয়েকদিন পর একটি শাড়ি নিয়ে আবার ওই বাসায় গিয়ে বলে, আন্টি আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। চলেন আমার স্বামী আপনাকে দেখতে চেয়েছে। এরপর তাদের শাড়ি পরতে পাঠিয়ে বাসার আলমিরা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যান।

ইংরেজি ও বাংলায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারা ওই নারীর অভিনব প্রতারণার সঙ্গে একটি চক্র জড়িত বলে ধারণা করছে পুলিশ। তাদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত