সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাল্যবিয়ে বাধার প্রতিশোধ, ছাত্রীকে ধর্ষণ করে ইন্টারনেটে ভিডিও প্রচার…!

পিরোজপুর : স্বরূপকাঠি উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও এর ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ছাত্রীর মা একটি বাল্যবিয়েতে বাধা দেওয়ায় প্রতিশোধ নিয়েছে অভিযুক্তরা।

জানা গেছে, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে (১২) কিছুদিন আগে আত্মীয় ফারজানা আক্তার শিমু (১৮) তার শ্বশুরবাড়িতে বেড়াতে নেয়। রাতে সেখানে মেয়েটিকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ঘুমিয়ে পড়লে শিমুর স্বামী মো. আকরামুল ইসলাম (২৮) তার ওপর নির্যাতন চালায়।

একপর্যায়ে মেয়েটির ঘুম ভাঙলে সে দেখতে পায়, নির্যাতনের চিত্র শিমু মোবাইল ফোনে ভিডিও করছে। শরীর দুর্বল থাকায় সে তখন তাদের বাধা দিতে পারেনি। পরদিন সকালে মেয়েটিকে শিমু চুপ থাকতে বলে।

অন্যথায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সম্প্রতি ভিডিওটি ইন্টারনেটের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গত বৃহস্পতিবার মেয়ের মা নেছারাবাদ থানায় মামলা করেন।

মেয়েটির মা বলেন, ‘শিমু আমার আত্মীয়। গত বছর অপ্রাপ্তবয়স্ক শিমুকে পাশের বলদিয়া গ্রামের আব্দুর রহিম মোল্লার (সুকানি) ছেলে আকরামের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। আমার বাসায় গোপনে বিয়ের আয়োজন করতে চান শিমুর বাবা।

এতে বাধা দিই এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করি। খবর পেয়ে প্রশাসন তাদের বিয়ে বন্ধ করে দেয়। পরে তারা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে গোপনে ওই বিয়ে পড়ায়। এর প্রতিশোধ নিতে কৌশলে আমার মেয়েকে নির্যাতন করেছে।’ ছবি : প্রতিকী

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী