রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বায়ু দূষণে প্রতিবছর মারা যায় ৪০ লাখ মানুষ

বায়ু দূষণ অদৃশ্য এক ঘাতকের নাম! যার শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন লাখ লাখ মানুষ। রাস্তার ধুলাবালি, ইটভাটা, শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিষাক্ত ধোঁয়া বাতাস মিশে তৈরি করছে ভয়াবহ দূষণ।

এসব বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর মৃত্যুবরণ করছে প্রায় ৪০ লাখ মানুষ। এ হিসেবে কেবল বাংলাদেশেই মারা যাচ্ছে দেড় লাখ মানুষ। বায়ু দূষণের সবচে’ বেশি শিকার হচ্ছে নারী ও শিশুরা।এ দূষণের ফলে তাদের মধ্যে বাসা বাঁধছে দীর্ঘমেয়াদী রোগ।

এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের কারণে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয় ৩৬ ভাগ মানুষ। স্ট্রোকের শিকার হন ৩৪ ভাগ এবং ২৭ ভাগ মানুষ আক্রান্ত হন হৃদরোগে।

তবে বিশ্বে যেসব কারণে মানুষের মৃত্যু হয় তার মধ্যে বায়ু দূষণের স্থান পঞ্চম। বৈশ্বিক বায়ু পরিস্থিতি প্রতিবেদন বলছে, বায়ুদূষণে ২০১৫ সালে বিশ্বে প্রায় ৪২ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনে ১১ লাখ আট হাজার ১শ’ জন, ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে ২ লাখ ৫৭ হাজার ৫শ’ জন, পাকিস্তানে ১ লাখ ৩৫ হাজার ১শ’ জন, যুক্তরাষ্ট্রে ৮৮ হাজার ৪শ’ জন ও বাংলাদেশে ১ লাখ ২২ হাজার ৪শ’ মানুষ। তবে একই কারণে শিশু মৃত্যুর দিক দিয়ে পাকিস্তানের পরেই আছে বাংলাদেশ।

এদিকে গবেষকরা বলছেন, শিল্পাঞ্চল এলাকার বাতাসে সালফার-ডাই-অক্সাইড, কার্বন-ডাই-অক্সাইড ও কার্বন-মনোক্সাইড থাকে। যা শরীরে ঢুকলে হৃদরোগ স্ট্রোকসহ নানা জটিল রোগের সৃষ্টি হতে পারে।

অন্যদিকে পরিবেশবিদদের মতে, নিজেদের সৃষ্ট এমন মরণ ঘাতক ঠেকাতে কর্তৃপক্ষের পাশাপাশি জনসচেতনতাও বাড়াতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ