বিকৃত যৌনাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তার একশ’ বছর জেল


কিশোরীকে ধর্ষণ ও বিকৃত যৌনাচারে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার এক পুলিশ কর্মকর্তাকে একশ’ বছরের জেল ও ১৫ ঘা বেত মারার শাস্তি দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তার নাম রোহাইজাত আবদুল অ্যানি। তিনি ডেপুটি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, ২০১২ সালে দু’দিন কোটা কিনাবালুর এক হোটেলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও বিকৃত যৌনাচার করে। কিশোরীকে তিনি চারবার ধর্ষণ ও তার সঙ্গে বিকৃত সঙ্গমও করেন বলে অভিযোগ উঠে। রায়দানের সময় পাশে ছিলেন দোষী পুলিশ কর্মকর্তার স্ত্রী।
১০০ বছর জেল সঙ্গে ১৫ ঘা বেতের শাস্তি দিয়ে আদালত জানায়, পুলিশের কাজ সাধারণ মানুষের রক্ষক হওয়া। আইনের চোখে ওর আচরণের কী ফল হতে পারে, তা ভাবেনইনি অভিযুক্ত। নির্যাতিতার বয়স, অনুভূতি-বিচার করেননি তাও।’ সাজা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন ৫৪ বছর বয়সি ওই পুলিশ কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













