বিচারক ধর্ষিতাকে প্রশ্ন করলেন, কেন সে পা দুটো জোড়া করে রাখেনি!
মহান বিচারক! হে ধর্মাবতার। হুজুর। সাধারণত, বিচারকদের এমনভাবেই সম্ভাষণ করা হয়। আসলে তাঁরা যে সত্যিই এটা পাওয়ার মতো।
কিন্তু রবিন ক্যাম্পকে কী বলবেন? রবিন ক্যাম্পও একজন বিচারক। তবে, এ দেশের নন। তিনি কানাডার এক বিচারক। তাঁর এজলাসে একটি ধর্ষণ মামলা চলছিল।
এজলাসে ১৯ বছরের ধর্ষিতা তরুণীকে তিনি জিজ্ঞাসা করেছেন, ‘কেন তিনি ফাঁকা বাড়িতে বেসিনের সামনে থেকে আসার সময় টপের সব বোতামগুলো আঁটোসাটো করে লাগিয়ে আসেননি? কেন সেই তরুণী তাঁর পা দুটো বন্ধ বা জোড়া করে রাখেননি? এমনটা করলেই ওই অভিযুক্ত পুরুষটি তাঁকে ধর্ষণ করত না।’
এবার কী বলবেন, রবিন ক্যাম্পের মতো বিচারককে? এই ঘটনার পর রবিনের উপর স্বভাবতই ক্ষুব্ধ হয়েছেন সবাই। বেগতিক বুঝে ‘মহামান্য’ রবিন এখন ক্ষমা চেয়ে নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













