বিধবা ধর্ষণের মামলায় দুই পুলিশ জেলে


ফেনী: বিধবা ধর্ষণের মামলায় জেলার দাগনভূইয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও রাইটার আব্দুল মান্নানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৩ মে) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুন নেছার আদালতে তাদের হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফেনী কোর্ট পরিদর্শক আরিফ ইকবাল।
প্রসঙ্গত, রোববার (২২ মে) রাজাপুর ইউনিয়নের ওই নারী থানায় নালিশ দিতে গিয়ে দাগনভূইয়া থানার এএসআই দেলোয়ার ও রাইটার আব্দুল মান্নানের ধর্ষণের শিকার হন বলে মামলার এজহারে উল্লেখ করেন ওই বিধবা নারী। তদন্তে ধর্ষণের আলামত পাওয়ায় দেলোয়ার ও মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













