বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে৷ কানপুরের পিলখানা থানা এলাকার ঘটনা৷ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার অভিযোগ গোলু ওরফে ওয়াসিম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে৷ মহিলা গর্ভবতী হওয়ায় সে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করে৷ কিন্তু অভিযুক্ত ক্রমাগত বিয়ের কথা এড়িয়ে যেতে থাকে৷
মহিলা পুলিশকে জানিয়েছেন, প্রায় পাঁচমাস আগে অভিযুক্ত তাকে ফোন করে নিজের নাম গোলু শুক্লা বলে জানায়৷ তার পর থেকেই প্রায়ই তারা ফোনে কথা বলত এমনকি ভালো বন্ধুও হয়ে ওঠে তারা৷ গত রবিবার মহিলা তার পরিবার নিয়ে গোলুর বাড়িতে যায়৷ সেখানেই প্রতিবেশিদের মাধ্যমে তারা জানতে পারেন গোলু আসল নাম ওয়াসিম৷
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে৷ মহিলার মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷ এসএসপি শালভ মাথুর জানিয়েছেন, সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার তদন্ত চলছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













