বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হল কর্মচারীর যৌন হয়রানি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক হল কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে পুলিশের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাকে এ সাজা দেয়া হয়।

ওই কর্মচারীর নাম মোহাম্মদ আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কর্মচারী এবং সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করতেন।

হলের শিক্ষার্থীরা জানায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এক ছাত্রী হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লন্ড্রির সামনে গেলে মোহাম্মদ আলী তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় চিৎকার শুনে হলের অন্য ছাত্রীরা ঘটনাস্থলে এসে আলীকে ধরে আটকে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ এম আমজাদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নীলুফার নাহারসহ হলের আবাসিক শিক্ষকরা উপস্থিত থেকে আলীকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কার্যালয়ে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতে আলীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনা করার কারণে ওই কর্মচারীকে পুলিশে সোপর্দ করি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত