বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৫


ভারতের বিহার রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ১২ জন মারা গেছে। গঙ্গাসহ বিভিন্ন নদীতে পানি আরো বাড়ার কারণে এ মৃতের সংখ্যা বাড়ছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায়, ১২ জেলার এক হাজার ৯৩৪ গ্রামে প্রায় ৩২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে গঙ্গাসহ বিভিন্ন নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। চার জেলায় সাতটি পয়েন্টে এ পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত ১২টি জেলা হচ্ছে : বুক্সার, বুজপুর, পাটনা, বৈশালি, সরান, বেগুসারাই, সমাস্তিপুর, লক্ষ্মীসরাই, খাগারিয়া, মুংগার, ভাগলপুর এবং কাহালগাঁও।
এরই মধ্যে প্রায় চার লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার্তদের সহায়তায় ৪৩৩টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে। পৌনে দুই লাখ লোকের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ২২৭টি মেডিকেল টিম কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইতিমধ্যে বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি দুর্গতদের নিরাপদে সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













