বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিয়ের আগেই হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল’

ইতালিপ্রবাসী আলী মতুর্জা (রহিম)-এর সঙ্গে বিয়ের ৪/৫ বছর আগে থেকে হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল।নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে ২২ ধারার জবানবন্দিতে এমন তথ্য দিয়েছে গৃহবধূ জান্নাতুল ফেরদাউস মিতু (২২)। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে খবর প্রকাশ হয়েছে।

জবানবন্দিতে মিতু জানায়, মিরওয়ারিশপুর ইউপির কেন্দুরবাগ গ্রামের ইতালিপ্রবাসী স্বামী আলী মর্তুজা (রহিম)-এর সঙ্গে ৩ বছর আগে বিয়ে হয়। আর মো. ইয়াছিন আরাফাত হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক হয় ৪/৫ বছর আগে। তাই ভালবাসার টানে চলতি বছরের ২ মাস আগে মো. ইয়াছিন আরাফাত হৃদয় (২০)-এর সঙ্গে স্বেচ্ছায় চলে যাই। আমিই হৃদয়কে মোবাইলে আসতে বলি।

এরপর আমার কথামতো ও চলে আসে। এরপর ওর সঙ্গে ঢাকায় চলে যাই। এর আগে নোয়াখালী এসে কোর্ট ম্যারিজ করি। আমার বাবা হাজী মো. আবদুর রব দুলাল না জেনে বেগমগঞ্জ মডেল থানায় অপহরণের মামলা করে। আসলে আমাকে হৃদয় অপহরণ করে নি। আমি স্বেচ্ছায় ঢাকা থেকে ২/৩ দিন আগে এসে থানায় যাই। থানায় গেলে পুলিশ আমাকে আদালতে পাঠায়।

জবানবন্দিতে তিনি আরও বলেন, চলতি বছরের ১৩ই আগস্ট নোয়াখালী পৌরসভার কাজী মাওলানা এম.এ বাকীর অফিসে ডিভোর্স দেই আলী মর্তুজাকে। একই দিন ভালবাসাকে চির অম্লান করে রাখতে সোনাইমুড়ী থানার নাটেশ্বর গ্রামের মো. ইয়াছিন আরাফাত হৃদয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত অনুযায়ী ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করি এবং পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হই।

সূত্র জানায়, জান্নাতুল ফেরদাউস মিতু (২২) এক সন্তানের জননী। মিতুর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ২০১২ সালের ৬ই ফেব্রুয়ারি হাজী মোমিন উল্যাহর ছেলে আলী মর্তুজা (রহিম)-এর সঙ্গে ৮ লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় মুনাহিব ইবনে আলীফ নামীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে ওই পুত্রের বয়স ২ বছর ১০ মাস।

প্রসঙ্গত, গৃহবধূ জান্নাতুল ফেরদাউস মিতু’র পিতা হাজী মো. আবদুর রব দুলাল গত ৫ই আগস্ট ’১৫ কলেজ পড়ুয়া হৃদয় (২০)সহ ৩ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত