বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের আগের রাতে হবু বরকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম!

বিয়ের আগের রাতে হবু স্বামীকে ডেকে গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়েছে এক তরুণী। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনায়।
চিরঞ্জিত পাল নামের সেই যুবকের গলায় মোট ১১টি সেলাই দিতে হয়েছে। গুরুতর জখম নিয়ে কালনা মহকুমা হাসপাতেল চিকিৎসাধীন যুবক জানতেনই না, তার আইনত স্ত্রী আসলে সমকামী। বান্ধবীকে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টা বর্ধমানের কালনায়। গলায় কোপ নিয়ে গুরুতর জখম অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সে যুবক। চিরঞ্জিত পাল নামের সেই যুবকের গলার মোট ১১টি সেলাই দিতে হয়েছে।

মঙ্গলবার সামাজিক ভাবে বিয়ে হওয়ার কথা ছিল কালনার সাতপুর গ্রামের চিরঞ্জীব পালের সঙ্গে কালনারই মধুবন পাড়ার দীপা পণ্ডিতের। ইতিমধ্যে রেজিস্ট্রি ম্যারেজও হয়েছে। সেদিন রাতে ২০ বছর বয়সী দীপা পণ্ডিত নিজেই ফোন করে চিরঞ্জিত পালকে ডেকে এনেছিলেন। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় বলে জানা গিয়েছে।

পরে আব্দার করেন কানামাছি খেলার। এর পরে দীপা চিরঞ্জীবের চোখ বেঁধে দেয়। দীপার বান্ধবী নাসিমা সেখানে হাজির ছিল। সে এসে চিরঞ্জীবের গলায় কোপ মারে। এর পরে দু’জনেই পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় চিরঞ্জীব নিজেই বাইক চালিয়ে কালনা থানায় হাজির হয়। পুলিশ তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে দীপা ও নাসিমাকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার কালনা আদালত তাদের ১৪ দিন জেল-হাজতে পাঠিয়েছে।

চিরঞ্জীব জানিয়েছে, দীপার বান্ধবী নাসিমা দেহ ব্যবসায় যুক্ত। সে দীপাকে ওই ব্যবসায় নামাতে চেয়েছিল। আমি বাধা দেওয়ায় দু’জনে পরিকল্পনা করে আমাকে খুনের চেষ্টা করে। পুলিশ দীপা ও নাসিমাকে জেরা শুরু করেছে। স্থানীয় সূত্রের খবর, দীপা ও নাসিমার মধ্যে সমকামী সম্পর্ক ছিল।

তিনি বলেন, পাঁচ বছরের সম্পর্ক আমাদের। খুব কাছ থেকে দেখেছি দীপাকে। আঘাত পেয়ে বুঝলাম, চোখ বন্ধ করে ভরসা করার জায়গাটা তৈরি হয়নি। বর্ধমানের এসপি কুণাল অগ্রবাল বলেন, তদন্তে দুই তরুণী সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে এসেছে। তবে নিশ্চিত না হয়ে কিছু বলা উচিত হবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী