বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতাউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়৷

আতাউল্লাহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। মামলার বাদী একই বিভাগের ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্র ও আতাউল্লাহর সহপাঠীরা জানান, ২০১০-১১ শিক্ষাবর্ষে ওই বিভাগে ভর্তি হন আতাউল্লাহ ও ওই ছাত্রী। পরে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। তবে ২০১৪ সাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

গত সোমবার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে আতাউল্লাহর বিরুদ্ধে তাঁদের সম্পর্ক অস্বীকার ও তাঁকে শারীরিক-মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে সালিস বৈঠক করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ সময় প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হওয়ায় কোতোয়ালি থাকায় আতাউল্লাহকে সোপর্দ করা হয়। এরপর ওই ছাত্রী রাত সাড়ে ১০টায় কদমতলী থানায় বাদী হয়ে আতাউল্লাহর বিরুদ্ধে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করে মামলা করেছেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, আতাউল্লাহকে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী