বিয়ের রাতে প্রবাসী বরের গলায় দড়ি!
নাটোরে বিয়ের রাতে আব্দুর রহিম (২৮) নামে সৌদিপ্রবাসী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া আব্দুর রহিম একই গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান জানান, বুধবার সৌদিপ্রবাসী আব্দুর রহিমের সঙ্গে খোলাবাড়িয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মরিয়ম খাতুনের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও কনে কে ছেলের বাড়িতে বাসরঘরে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে বাসর ঘরের পাশের একটি আমগাছের ডালে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনে মরিয়ম এবং তার ভাই-ভাবীকে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের জানান, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা এখনো তা বোঝা যাচ্ছে না। নববধূ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং তার বয়স মাত্র ১৩ বছর। এ নিয়ে বর আব্দুর রহিম সমালোচিত হওয়ায়ও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













