বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেশি দামে পণ্য বিক্রি করলে আইনগত ব্যবস্থা : ডিএসসিসি মেয়র

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রমজানের আগে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি পরিদর্শনে এসে আজ রবিবার দুপুরে রাজধানীর হাতিরপুল বাজারে মেয়র এ কথা বলেন। এ সময় ডিএসসিসির নির্বাহী ম্যজিস্ট্রেট মামুন সরদারের ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় লিটন স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে।

সাঈদ খোকন বলেন, যেখানেই অনিয়ম হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এ বছর রমজানে ডিএসসিসির ২৯টি কাঁচাবাজারে কর্পোরেশনের ৮টি মনিটরিং টিম থাকবে। এদের নেতৃত্ব দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা পুরো রমজান বাজার মনিটরিং করবেন।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদারসহ ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত