অভিযু্ক্ত ধর্ষক আটক
বেড়াতে এসে ধর্ষণের শিকার হলেন যুবতী


কুমিল্লার লাকসামে বিয়ের দাওয়া খেতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক যুবতী। আজ শুক্রবার লাকসাম পৌরসভার ফতেপুর গ্রামের উত্তরপাড়া পোড়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মিজানকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটের বালিয়াপুরের ওই যুবতী (২০) তার মা-সহ আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে একই জেলার লাকসাম উপজেলার ফতেপুর গ্রামে বেড়াতে আসেন। রাত সাড়ে ১১টার দিকে টিউবওয়েলের পানি আনতে গেলে মিজান ও তার সহযোগীরা তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি নির্জন টিনের ঘরে নিয়ে যায় তাকে। এ সময় তাকে ধর্ষণ শেষে ঘটনাস্থলে ফেলে চলে যায়। পরে ওই যুবতী ঘটনাটি তার মা-কে জানান। এ ঘটনায় লাকসাম থানার এসআই দিনেশ চন্দ্র দাশ গুপ্ত ও এএসআই ফরাজুল ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মিজানকে আটক করেন।
এ ব্যাপারে ওই যুবতীর মা বাদী হয়ে মিজানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে বৃহস্পতিবার লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। আটক মিজান ফতেপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। লাকসাম থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষক মিজানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













