বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোমা তৈরির সময় কব্জি উড়ে গেল যুবকের

যশোরে বোমা তৈরির সময় কোরবান আলী (২৪) নামে এক যুবকের দুই হাতের কব্জি উড়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের বেজপাড়া বুনোপাড়ার মল্লিকা রানীর ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। আহত কোরবান আলী বেজপাড়া বনানী রোড এলাকার গোলাম আলীর ছেলে।

এলাকাবাসী জানান, স্থানীয় ক্যাডার বুনো আসাদের নেতৃত্বে কোরবান আলীসহ কয়েকজন বেজপাড়া বুনোপাড়ার মল্লিকা রানীর ভাড়াবাড়িতে বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটলে কোরবান আলীর হাতের কব্জি উড়ে যায়। বোমা বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে এসে কোরবান আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা এসে তাকে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ গণি মিয়া জানান, সন্ত্রাসী বুনো আসাদ ও তার সহযোগীরা বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমা বিস্ফোরণ ঘটলে কোরবান আলীর দুই হাতের কব্জি উড়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী