বৌদ্ধ ভিক্ষু হত্যার দায়ও স্বীকার করেছে আইএস


গত ১৪ মে শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু মং শৈ উ চাককে (৭৮) গলা কেটে হত্যার ঘটনার দায় স্বীকার করেছে আইএস।
যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আজ এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ মে শনিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত দুই বছর ধরে ওই বৌদ্ধ ভিক্ষু মন্দিরের পাশে একটি খামার বাড়িতে বসবাস করে আসছিলেন।
উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মং শৈ উকে গত ১৩ মে দিবাগত গভীর রাতে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে জনাচাক নামের স্থানীয় এক ব্যক্তি ভিক্ষুর জন্য খাবার নিয়ে বৌদ্ধ বিহারে গেলে তার লাশ দেখতে পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













