বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্যাংকের ভেতরে গ্রাহকের টাকা ছিনতাইয়ের চেষ্টা

জেলা শহরের এম আর রোডের ব্রাক ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালানোর সময় নজরুল ইসলাম (৪৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার এ ঘটনা ঘটে। আটক নজরুল খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝড়ভাঙ্গা গ্রামের আরশাদ আলীর ছেলে।

সদর থানার ওসি আজমল হুদা জানান, শ্রীপুর উপজেলার হুদা শ্রীপুর গ্রামের শিরিশ বিশ্বাস বেলা ১২টার দিকে ২ লাখ ৭৩ হাজার টাকা জমা দেওয়ার জন্য মাগুরা শহরের ব্র্যাক ব্যাংকে আসেন। এ সময় ছিনতাইকারী নজরুল কৌশলে গ্রাহক শিরিশ বিশ্বাসের ব্যাগে থাকা ২ লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় শিরিশি বিশ্বাস চিৎকার দিলে ব্যাকের ভেতরে থাকা লোকজন ও সিকিউরিটি গার্ড তাকে আটক করে। পরে তাকে পুলিশে দেয়া হয়। নজরুল একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই তারা পুলিশকে খবর দিয়ে অভিযুক্তকে পুলিশের সোপর্দ করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী