মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাইঝিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কাকা

কাকার কাছে ধর্ষিতা হয়ে মৃত্যু হল এক বালিকার। এমনই অভিযোগ তুলেছে মৃতের পরিবার। এই অভিযোগের জেরে ওই ‘কাকা’কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার সিয়ান মোল্লাডাঙা গ্রামে। পুলিশ জানায়, ধৃতের নাম সুকল টুডু। বছর ষোলোর সুকল তার ছ’বছরের ভাইঝিকে ধর্ষণ করেছিল এবং তার জেরে ওই বালিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অম্লানভূষণ ঘোষ জানান, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সুকল টুডুকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোল্লাডাঙা গ্রামের বাসিন্দা কাঞ্চন টুডু এবং তাঁর ভাই সুকল টুডু। বৃহস্পতিবার বিকালে নিজের মেয়েকে বাড়ির কাছেই ভাই সুকলের সঙ্গে শেষবার খেলতে দেখছিলেন কাঞ্চনবাবু। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু মেয়ে আর বাড়ি ফেরেনি। সুকলকে জিজ্ঞাসা করলে সেও প্রথমে কিছু জানে না বলে এড়িয়ে যায়। তারপর তার প্যান্টে রক্তের দাগ দেখে সন্দেহ হয় কাঞ্চন বাবুর। তিনিই সুকলকে থাপ্পড় মেরে মেয়ে কোথায় জিজ্ঞাসা করেন। তখন সুকল জানায় বাড়ির অদূরে পাঁচিলের সামনে পড়ে রয়েছে তার ভাইঝি। তারপর সেখানে গিয়ে কাঞ্চনবাবু দেখেন, রক্তাক্ত অবস্থায় অচৈতন্যভাবে তাঁর মেয়ে পড়ে রয়েছে এবং জামা-কাপড়ও ছেঁড়া। সঙ্গে সঙ্গে তিনি মেয়েকে সিয়ান হাসপাতালে ভর্তি করান। সেখানকার চিকিৎসকরাই পরীক্ষা করে জানান, কাঞ্চনবাবুর মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এরপর তার চিকিৎসা শুরু হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার মাঝরাতেই তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর দু’দিন লড়াই চালিয়ে রবিবার সকালে মারা যায় ছ’বছরের ওই বালিকা। এরপরই সুকলের বিরুদ্ধে সিয়ান থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন কাঞ্চনবাবু। সেই অভিযোগের ভিত্তিতে সুকলকে গ্রেফতার করে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী